অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মানুষের সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা রয়েছে বলেই কেউ যা ইচ্ছা তা করতে পারেন না।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, যেকোনো ঘটনায় কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও সমীচীন নয়।
পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ও মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন আইজিপি।
তিনি জানান, পুলিশের মধ্যে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
১১২ বার পড়া হয়েছে