সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে গোপনে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার বিস্তারিত জানতে পারে পুলিশ। মুন্সীগঞ্জ সদরের রনছ হাওলাদার পাড়া এলাকায় নিজ ঘরে পোশাক পরিবর্তন করছিলেন এক নারী। সে সময় তার অজ্ঞাতসারে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে চক্রটি।

ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে সেই আপত্তিকর ভিডিও ভুক্তভোগী নারীর কাছে পাঠানো হয়। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সামাজিক সম্মানহানির হুমকি প্রদান করা হয় এবং বিনিময়ে মোটা অঙ্কের নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।

বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেনের তদারকিতে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পরিদর্শক ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি টিম সদর থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ডিবি পুলিশের এসআই মোঃ ইয়াকুব হোসেন ও এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে পরিচালিত ওই অভিযানে ঘটনায় জড়িত ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের সত্যতা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে আলামত হিসেবে ধারণকৃত ভিডিওসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০