সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় রাখাইনদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মশুদ্ধি ও অশুভ শক্তিকে বর্জনের প্রত্যয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক সূচনা ঘটে।

উৎসবকে ঘিরে পর্যটনকেন্দ্র কুয়াকাটার স্থানীয় রাখাইন পাড়াগুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ এবং বৌদ্ধ বিহারগুলোতে ফুল নিবেদন। স্থানীয় শত শত রাখাইন নারী-পুরুষ ও শিশু সকালে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিহারগুলোতে সমবেত হন।

সন্ধ্যার পর এই উৎসবের মূল আকর্ষণ হিসেবে আকাশে ওড়ানো হবে রঙ-বেরঙের ফানুস। আরাকানিক চন্দ্র-সৌর পঞ্জিকা অনুযায়ী কুয়াকাটা ও কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায় প্রতি বছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করে থাকে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের ধারাবাহিকতায় প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ধরে এই সংযমব্রত পালিত হয়। প্রবারণা পূর্ণিমা শেষ হওয়ার পরদিন থেকেই মাসব্যাপী বিভিন্ন বিহারে শুরু হবে শুভ কঠিন চীবরদান উৎসব।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০