সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং সার্বিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার ধুমিহায়াতপুর ফাসিয়াপাড়ায় অবস্থিত দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অভিভাবক সম্মেলন ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা এবং সার্বিক বিকাশে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে মেধার স্বীকৃতি হিসেবে বিভিন্ন অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই হাজার টাকা এবং সম্মাননা হিসেবে এক হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি মো. গোলাপ নবী জিন্টু। এ ছাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলাম সারওয়ার মানিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রবিউল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০