সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কমিশন কলাপাড়া শাখা আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।

বুধবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সংহতি জানিয়ে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও সামাজিক কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তারা অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করার দাবি জানান। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের অটোরিকশাচালক মো. রাসেল খানের শিশু সন্তান রায়হান নিজ ঘর থেকে নিখোঁজ হয়। দুদিন পর ১৭ অক্টোবর পার্শ্ববর্তী নাওভাঙ্গা খাল থেকে একটি ব্যাগের ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুটির মা মোসা. আমেনা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ৪-৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ইতোমধ্যে আল-আমিন খান নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অপরাপর অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০