সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই করা অটোভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে ভ্যানটি ভাড়া নেওয়া হয়েছিল। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে এক নির্জন এলাকায় পৌঁছালে চালকের মাথায় লোহার শাবল দিয়ে সজোরে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই চালক শাখাওয়াত হোসেনের মৃত্যু নিশ্চিত হয়।

হত্যার পর রক্তমাখা গামছা ও ব্যবহৃত শাবল ব্রিজের নিচে ফেলে ভ্যানটি নিয়ে সটকে পড়ে চক্রটি। পরে অন্য সহায়কদের সাহায্যে ছিনতাই করা যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়। পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর পুলিশ জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আইনের আওতায় আনে।

অভিযানের সময় ছিনতাই হওয়া অটোভ্যান, দেশীয় অস্ত্র, রক্তমাখা গামছা এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচবিবির ধাওয়াইপুর গ্রামের হাবিল উদ্দিন, আনোয়ার হোসেন, জাকারিয়া ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শেষে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০