সর্বশেষ

সারাদেশ

দুর্গাপূজায় সীমান্তে বিজিবির কড়া নজরদারি, ২৩ প্লাটুন সদস্য মোতায়েন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজায় সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা জোরদারে পঞ্চগড়সহ সীমান্তবর্তী এলাকায় ২৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুরো সীমান্তজুড়ে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কালীতলা সীমান্ত এলাকার দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতকারী যেন সীমানার দুই পাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে জন্য বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর না ভেবে পুরো সীমান্তকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ভৌগোলিক কারণে অপরাধীদের পারাপারের ঝুঁকি থাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার বোদা উপজেলার কালীতলা এলাকার তিনটি মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদানসহ কুশল বিনিময় করেন।

এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০