সর্বশেষ

সারাদেশ

পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো লালনের সাধুর হাট

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সাধুর হাটের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রবিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে ভক্ত ও সাধুরা তাদের ভাববিনিময় পর্ব শেষ করেন। তবে লালন একাডেমি আয়োজিত মূল মঞ্চের আলোচনা ও গ্রামীণ মেলা চলবে সোমবার পর্যন্ত।

রীতি অনুযায়ী গত ১ কার্তিক সন্ধ্যায় অধিবাস, ২ কার্তিক সকালে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। অনুষ্ঠান পর্ব শেষ হতেই অনেক অনুসারী ভারাক্রান্ত মনে আখড়াবাড়ী ত্যাগ করতে শুরু করেন। গুরুকার্য শেষ করে বাকি ভক্তরা সোমবার সকালের মধ্যে লালন ধাম ত্যাগ করবেন।

প্রতিবছরের মতো এবারও আধ্যাত্মিক গুরু লালন সাঁইকে স্মরণ করতে এবং আত্মশুদ্ধির ব্যাকুলতায় দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী আখড়াবাড়ীতে সমবেত হন। আধ্যাত্মিক ভাবধারার এই মহোৎসবে পূর্ণতা পাওয়ার আশায় ভক্তরা ফের দোল উৎসবের অপেক্ষায় দিন গুনছেন।

অন্যদিকে মূলমঞ্চে তিন দিনব্যাপী লালন একাডেমির শিল্পী ও দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত পরিবেশন চলে। পুরো উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করতে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক লালন সাঁইয়ের প্রয়াণের পর থেকেই তাঁর শিষ্যরা এই স্মরোৎসব পালন শুরু করেন। পরবর্তীতে লালন একাডেমি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটি জাতীয় পর্যায়ের উৎসবে রূপ নেয়।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০