সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানকে অপহরণের পর নৃশংস হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতা ও সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নিখোঁজ শিশুর নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী।

পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাভিত্তিক এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচি চলাকালে বক্তারা শিশু রায়হান হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে মূল কারণ উদঘাটনের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন কলাপাড়া উপজেলা পরিবেশকর্মীর প্রতিনিধি স্থপতি ইয়াকুব খান, স্থানীয় মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, সাংগঠনিক সম্পাদক সোয়েবুর রহমান এবং 'আমরা কলাপাড়াবাসী' সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিব।

বক্তারা উল্লেখ করেন, ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের অবুঝ শিশুকে তুলে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। পুলিশ ইতোমধ্যে নিহত শিশুর খালু আল-আমিনকে গ্রেফতার করলেও এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও কারণ এখনো স্পষ্টভাবে উন্মোচিত হয়নি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০