সর্বশেষ

সারাদেশ

সদরপুরে নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি, জেলের কারাদণ্ড

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা নদী থেকে নুরুল ইসলাম (৪০) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ। নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাঁর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় অভিযান চালিয়ে দেড় মণ ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা নদী থেকে এক জেলেকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাঁকে আটক করতে সক্ষম হন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য জানান সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহিল আবরার।

এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলে নুরুল ইসলাম (৪০) উপজেলার চরবালাশিয়া গ্রামের বাসিন্দা।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর সংযোগস্থল এলাকায় ইলিশ মাছ ও জালসহ নুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তিনি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর ইলিশ সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দেড় মণ ইলিশ মাছ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ মাছগুলো বিতরণ করা হয় এতিমখানায়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইলিশ সম্পদকে বাঁচিয়ে রাখাই তাঁদের একমাত্র প্রত্যয়। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০