সর্বশেষ

জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) তাঁকে মন্ত্রণালয়ে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাঁকে তলব করা হয়। এ সময় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। 

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগ ছিল ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে। সৌদি আরবের আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে যেসব তথ্য জানার প্রয়োজন, সেগুলো জানতে চাওয়া হয়েছে। দেশটির জবাব পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের কাছ থেকে জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০