সারাদেশ
দিনাজপুরের হাকিমপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেয়ারড্রিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে এক বাবা ও তাঁর দুই ছেলেও রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাঁদের হাকিমপুর থানা-পুলিশে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়েছে।
হিলিতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪, তালিকায় বাবা ও দুই ছেলে
মুসা মিয়া, হিলি, দিনাজপুর
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেয়ারড্রিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে এক বাবা ও তাঁর দুই ছেলেও রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাঁদের হাকিমপুর থানা-পুলিশে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে হাকিমপুর উপজেলার ধরন্দা ও মহেরাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতল ফেয়ারড্রিল জব্দ করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে বেলাল হোসেন এবং মহেরাপাড়া গ্রামের বাসিন্দা মাহে আলম ও তাঁর দুই সন্তান রেজওয়ান প্রধান রিমন ও শাহরিয়ার প্রধান রিফাত।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে কঠোর পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৩২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর