সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে পরম সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা লালনের অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন লালন করে সাম্য ও সহমর্মিতার সমাজ গড়ার আহ্বান জানান।

সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে র‍্যালিতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্যাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।

বিকেল ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, লালন সাঁইয়ের জীবনাদর্শ ও দর্শন থেকে শিক্ষা নিয়ে সমাজে বর্ণ, ধর্ম ও জাতিগত ভেদাভেদ দূর করে একটি মানবিক সমাজ গঠন করতে হবে।

আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জিসাসসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পেশ করেন। ফকির লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক ও মানবতাবাদী গান পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠান রূপ নেয় অসাম্প্রদায়িক চেতনার মহাসমাবেশে।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০