সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ ২ জনের মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ড ও ভেন্নাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষক কৃষ্ণ বিশ্বাস (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে করপাড়া বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, একই রাতে ভেন্নাবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি দুলাল মিস্ত্রী (৬৫) নামের অপর এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি ওই গ্রামের সুরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০