কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১৭টি মণ্ডপে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে আড়ম্বপূর্ণ পরিবেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে এই আনন্দ উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রার্থনা নিয়ে উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণগুলোতে সমবেত হয়েছেন হাজারো ভক্ত।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পূজা মণ্ডপগুলোতে আজ সকাল সাড়ে ৮টা থেকেই ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শাঁখ ও উলুধ্বনিতে এক ধর্মীয় আবহ সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী ঢাকের বাদ্য আর চণ্ডীপাঠের সুর মন্দিরের চারপাশ মুখরিত করে তোলে। ভক্তরা জগতের মঙ্গল কামনায় এবং অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার চরণে অঞ্জলি ও প্রার্থনা নিবেদন করেন।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তদের রক্ষায় এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে দেবী দুর্গা ধরাধামে আবির্ভূত হন। আসুরিক শক্তির বিনাশ ঘটিয়ে কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল বার্তা। কলাপাড়ার ১৭টি স্থানে একযোগে এই আনন্দঘন পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজাকে কেন্দ্র করে কলাপাড়ার মন্দিরগুলোতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
১৭৯ বার পড়া হয়েছে