সর্বশেষ

সারাদেশ

রূপপুর পরমাণু কেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে সফলভাবে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন সম্পন্ন হয়েছে। রাশিয়ার বাইরে রূপপুরই রোসাটমের প্রথম প্রকল্প, যেখানে অপারেটিং ইনফরমেশন সাপোর্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তি পারমাণবিক কেন্দ্রটির নিরাপদ ও সর্বাধুনিক পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) নির্মিত এই সিস্টেমে ৪৩টি উপকেন্দ্রের অধীনে প্রায় ২০ হাজার সরঞ্জাম সংযুক্ত রয়েছে। এগুলোর মাধ্যমে কেন্দ্রটির চুল্লির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি প্রায় সাত হাজার প্রক্রিয়া-সংক্রান্ত প্যারামিটার সার্বক্ষণিক তদারকি করা সম্ভব হবে।

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি ডিজিটাল টুইন প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে এটি সংযুক্ত করা হয়েছে এবং বর্তমানে স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। শিগগিরই দ্বিতীয় ইউনিটেও এই ব্যবস্থা যুক্ত করা হবে।

এই আধুনিক ব্যবস্থাটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য যে কোনো বিচ্যুতি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম। এছাড়া জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার সুবিধার্থে ৮০টিরও বেশি দিকনির্দেশনার আলোকে অপারেটরদের প্রয়োজনীয় পরামর্শ দেবে এই প্রযুক্তি।

উল্লেখ্য, দুই হাজার চারশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেশন ৩ প্লাস প্রযুক্তির ভিভিইআর-১২০০ চুল্লি বিশিষ্ট এই পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০