সর্বশেষ

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ: মাদারীপুরে নাহিদ ইসলাম

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের সার্বিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শক্তির নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানান।

মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসলেও এই গণঅভ্যুত্থানের মূল শক্তির নিরাপত্তা প্রদানে তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ব্যক্তিগতভাবে কূটনৈতিক ক্ষেত্রে অনেক অর্জন থাকলেও বিদেশে বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থা করার ঘটনা টেনে তিনি বলেন, এই দায় পররাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই গ্রহণ করতে হবে।

মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত নাগরিক সভায় বক্তব্য প্রদান করেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০