ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৩১৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
এর আগে গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। চলতি বছরে এক দিনে এটিই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
১২৯ বার পড়া হয়েছে