সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় অভিযান: জালসহ দুই জেলে আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে জরিমানা করা হয়। পটুয়াখালীর এই উপকূলীয় অঞ্চলে ইলিশ সম্পদ রক্ষায় পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

আটক জেলেদের মধ্যে মো. রিফাত (১৯) নামের একজনকে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময়ে উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে আটক অপর ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রজনন মৌসুমে নদী ও সাগরে আর না যাওয়ার মুচলেকা নিয়ে তাকে ও ট্রলারটিকে ছেড়ে দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক মোবাইল কোর্টের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

প্রশাসন সূত্র জানায়, মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশের নদ-নদী ও সাগরে সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। জাতীয় সম্পদ ইলিশ সুরক্ষায় কলাপাড়ার উপকূলজুড়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০