সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা আহত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাটি ঘটে শনিবার দুপুরে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে। ভুক্তভোগী নারীর নাম সিমু বেগম (৫৫)। তিনি উপজেলার মাশুরগাঁও এলাকার ঈমাম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে অপূর্ব শেখের সঙ্গে মোটরসাইকেলে করে শ্রীনগর বাজার থেকে মাশুরগাঁও ফিরছিলেন সিমু বেগম। পথিমধ্যে হঠাৎ চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে তিনি জখম হন। খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা অত্যন্ত জরুরি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০