সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে কঠোর বার্তা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, কিশোর গ্যাং ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সভায় জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং প্রতিটি দপ্তরের নিবিড় তদারকির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপে আনসার বাহিনীর পেশাদারিত্ব নিশ্চিতকরণ এবং ইউএনও কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণ, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং পরিবেশদূষণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের মূল ভূমিকা হলো বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করা এবং সকল কর্মকর্তা পারস্পরিক সহযোগী হিসেবে কাজ করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।

মূল আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির পৃথক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০