সর্বশেষ

সারাদেশ

বিএনপির পাশে জনগণ থাকলে ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব: রাশেদ খান

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দিল্লিতে অবস্থান করে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে হঠকারী ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো ধরনের চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বন্ধুত্বের দৃষ্টান্ত দেখা গেছে। এ ছাড়া ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের ছয় মাসের সময়কালে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি লংমার্চও পালন করেছে বিরোধী পক্ষ। তবে জনগণ এসব কর্মসূচি গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রাশেদ খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০