সর্বশেষ

সারাদেশ

বান্দরবান হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদের নতুন সভাপতি উনিহ্লা

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উনিহ্লা মারমা হেডম্যান। সাধারণ সম্পাদক হয়েছেন মংনু মারমা হেডম্যান। সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলনে ১৯ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

বান্দরবান হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে উনিহ্লা মারমা হেডম্যান এবং সাধারণ সম্পাদক হিসেবে মংনু মারমা হেডম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে বান্দরবানের কালাঘাটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘হেডম্যান-কার্বারী একসঙ্গে চলি, প্রথা-রীতিনীতি সংরক্ষণে এক থাকি’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের বিদায়ী সভাপতি হ্লাথোয়াই হ্রী মারমা হেডম্যান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা হেডম্যান।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিনুপ্রু কার্বারী, মংক্যচিং কার্বারী, চম্পাট ম্রো হেডম্যান, রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই শৈ থুই হেডম্যান, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উথিন সিন হেডম্যান এবং নারী হেডম্যান সানু চিং মারমা।

সম্মেলন শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে পারিং ম্রো সাংগঠনিক সম্পাদক এবং হ্লামং হেডম্যান অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির নেতারা হেডম্যান ও কার্বারীদের মধ্যে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পাহাড়ের প্রথাগত রীতিনীতি, সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০