সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে চাম্পা বেগম (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে খালা-শাশুড়ির ঘরে বিশ্রাম নেওয়ার সময় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে নিজ ঘরের পাশে খালা-শাশুড়ির ঘরে যান চাম্পা বেগম। সেখানে ঘরের মাঝখানে থাকা একটি চৌকিতে শুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় ঘরের মালিক বাড়ির আঙিনায় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন।

হঠাৎ করেই ঘরের মাচায় মজুত করে রাখা প্রায় ৫০ মণ লাকড়িসহ পুরো মাচাটি ভেঙে চৌকিতে শুয়ে থাকা চাম্পা বেগমের ওপর পড়ে। বিকট শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাকড়ি সরিয়ে তাকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ ওই এলাকার মীর হোসেন সরদারের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০