সর্বশেষ

সারাদেশ

বরিশালে নারীসহ আটক সেই এএসআই'র থানা থেকে পলায়ন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ আটক হওয়ার পর থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। দেলোয়ার হোসেন নামের ওই পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থানা থেকে কৌশলে পালিয়ে যেতে দেখা গেছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

অভিযুক্ত দেলোয়ার হোসেন (৩৮) বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত। তিনি খুলনা সদর উপজেলার শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর দেলোয়ার হোসেন থানা থেকে পালিয়ে যান। তবে এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি পালিয়ে যাননি; হয়তো লোকলজ্জা কিংবা ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় কথিত স্বেচ্ছাসেবক দল নেতা মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভোর সাড়ে ছয়টার দিকে চালানো ওই অভিযানে পুলিশের এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করা হয়।

অন্য তিনজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার মেয়ে ফাতেমা আক্তার নুরজাত (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে নাহিদ হাসান (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের পর দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন অধিদপ্তরের সদস্যরা।

থানা হেফাজত থেকে ওই পুলিশ সদস্য কীভাবে পালিয়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০