সর্বশেষ

সারাদেশ

পাবনায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগরে নিখোঁজ হওয়ার মাত্র একদিন পর সুপ্রভাত মোদক (৩৮) নামের এক মিষ্টি ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী কাশীনাথপুর বাজারের একটি মিষ্টির দোকানের মালিক ছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সুপ্রভাত মোদক তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়ার পর স্ত্রীকে বাড়ি চলে যেতে বলে নিজে পরে ফিরবেন বলে জানান। এরপর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান।

নিখোঁজের পর রাতভর তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আমিনপুর থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নিহতের বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেতে আগুনে ঝলসানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে অগ্নিদগ্ধের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) ফজলে এলাহী জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটন করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০