সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো একই পরিবারের চার সদস্যসহ ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার নিজ নিজ গ্রামে চোখের জলে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু ও তাঁর মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, গোড়ারকান্দা গ্রামে অন্তঃসত্ত্বা মর্জিনা ও তাঁর শিশুসন্তান মিনান এবং গোবিন্দবাড়ি গ্রামে সিএনজি চালক সুজন আলীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

এছাড়া, শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে নিহত আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগমের জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো জামালপুরে নিয়ে আসা হলে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন নিহত হন। এই ঘটনার পর থেকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০