জাতীয়
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
যুক্তরাষ্ট্রের দেয়া ৫ লাখ টেস্ট কিট যাবে জেলা- উপজেলায়: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এসব কিট পর্যায়ক্রমে দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর