সর্বশেষ

জাতীয়

সরকারপ্রধান হিসেবে প্রথমবার ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
এক দিনের সফরে ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নানাবাড়ির জেলা ফেনীতে এটিই তাঁর প্রথম সফর। বৃহস্পতিবার সকালে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান।

দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্য ধর্মাবলম্বীদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুরে ফুলগাজী ডাক বাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন তিনি।

তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে ফেনীতে এটাই তারেক রহমানের প্রথম সফর।

এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০