সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ এক অজানা রোগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, শিক্ষার্থীরা গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে।
কলাপাড়ায় বিদ্যালয়ে অজানা রোগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ এক অজানা রোগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, শিক্ষার্থীরা গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে।
পটুয়াখালীর চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর একটার দিকে ক্লাস চলাকালীন প্রথম এক ছাত্রীর শ্বাসকষ্ট ও পেট ব্যথা শুরু হয়। এরপরই একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে থাকে, যাদের বেশিরভাগই ছাত্রী।
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে বিদ্যালয়ের আয়া মোর্শেদা বেগমও অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর কলাপাড়া ও আমতলী হাসপাতালে দ্রুত ভর্তি করা হয় শিক্ষার্থীদের। প্রধান শিক্ষক ইরফান মিয়া জানান, হঠাৎ এমন ঘটনায় পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, এটি মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগ হতে পারে। তবে বর্তমানে সকল শিক্ষার্থীই আশঙ্কামুক্ত এবং কড়া পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর