সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৭৯ আটক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য বন্ধে আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতের এই বিশেষ অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে চার দফায় জেলাজুড়ে মোট ১ হাজার ৬৭২ জন কিশোর গ্যাং সদস্যকে আইনের আওতায় আনা হলো।

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। মূলত কিশোর গ্যাংয়ের আড্ডা ও বখাটেদের উৎপাত রয়েছে এমন স্পটগুলোকে চিহ্নিত করে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে কিশোর অপরাধ দমনে এটি ছিল চতুর্থ দফার বড় অভিযান। এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন এবং তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানের ৩৭৯ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের বিষয়ে পুলিশ প্রশাসন জানিয়েছে, তাদের অপরাধের মাত্রা ও সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০