সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে লুট হওয়া ২৭ কার্তুজসহ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে একটি পুরোনো ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার ভোর পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের পাশের পুরোনো একটি ভবনে তল্লাশি চালায় এসআরবি ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় ভবনের ভেতর থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এসআরবি ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের’ সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের কারণে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুরের ওই পুরোনো আধাপাকা ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদের অংশ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০