সর্বশেষ

সারাদেশ

বরগুনায় সন্ত্রাসের বিরুদ্ধে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিক দলের বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। এছাড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বজায় রাখতে জাতীয়তাবাদী শ্রমিক দল রাজপথে সদা প্রস্তুত রয়েছে। আজকের এই কর্মসূচিতে জেলাটির ১০টি ইউনিটের বিপুলসংখ্যক শ্রমিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০