সর্বশেষ

সারাদেশ

রুদ্রপুর সীমান্তে পৌনে ৮ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে প্রায় পৌনে আট কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বার ও দুটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৪০০ গ্রামের বেশি বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক হওয়া অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ রিপন (৪১)। তিনি যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী টহল দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ২৬টি স্বর্ণের বারের ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত ৪ লাখ টাকা মূল্যের দুটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্ট ঘড়িও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোরের ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং অন্যান্য মালামালসহ আটক আসামিকে শার্শা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০