মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ: স্বপ্ন পূরণের আহ্বান জেলা প্রশাসকের
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ কলেজে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে নবাগত শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। মানবিকতা, সহমর্মিতা ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকার পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথি সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান সমাজে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
১১৬ বার পড়া হয়েছে