সর্বশেষ

সারাদেশ

পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় রওশন শেখের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঞ্চল্যকর এক শিশু ধর্ষণ মামলায় আসামি মো. রওশন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত রওশন শেখ তালা উপজেলার গনেশপুর গ্রামের পাচু শেখের ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৩ মে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রওশনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

চলতি বছরের ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামির অপরাধ প্রমাণিত পাওয়ায় এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অংশ নেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ওয়ালীউল্লাহ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০