সর্বশেষ

সারাদেশ

জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর উপজেলার দালালবাড়ি মোড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই আগুনে একটি ওষুধের দোকানসহ অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যাতে বিপুল অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকার দালালবাড়ি মোড় বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। বাজারের পাহারাদার মো. আঞ্জু মিয়া প্রথম ‘রাজ মেডিকেল’ নামের একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মী ও স্থানীয়দের প্রায় আধা ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব জানান, তাঁর ওষুধের দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার ওষুধ ছাড়াও মোবাইল রিলোডের জন্য রাখা প্রায় পাঁচ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অপর মনোহারি ব্যবসায়ী ছালামের দাবি, তাঁর দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০