পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় বিদ্যালয়ের সমাবেশস্থলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
চাঁপাইনবাবগঞ্জের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সুন্দর জীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে