মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে পৌর মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, বিএনপি নেতা বাবলু ভূঁইয়া, শাহজাহান ফকির ও রনি বাবুল। এ ছাড়া মহিলা দল নেত্রী বেবী রহমান, দুলি সরদার, রিনা খান ও তাছলিমা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আগে ছাড় ও সুযোগ দেওয়া হয়েছিল। তবে এখন আর কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে তাদের অপতৎপরতা প্রতিহত করবেন।
১১৮ বার পড়া হয়েছে