সর্বশেষ

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকারি উদ্যোগে ১০ হাজার মানুষ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটির শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাঁরা যাবেন, তাঁদের দক্ষতা বাড়াতে সরকার কাজ শুরু করেছে। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা অর্জনের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন মালয়েশিয়ার আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখেন। তাঁদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে যেন বাংলাদেশের প্রতি বিদেশিদের ইতিবাচক ধারণা তৈরি হয়।

বিদায় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০