চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌরসভার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তাঁরা দায়িত্ব পালনে কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
পৌর কর্মচারী সংসদের সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
১১২ বার পড়া হয়েছে