সর্বশেষ

সারাদেশ

অংচিংনু মারমাকে মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর পরিচিত মুখ, লেখক ও মানবিক কর্মকাণ্ডের সংগঠক অংচিংনু মারমাকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬’ দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর পরিচিত মুখ, লেখক ও মানবিক কর্মকাণ্ডের সংগঠক অংচিংনু মারমাকে আন্তর্জাতিক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের পক্ষ থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অংচিংনু মারমা বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি দেশ-বিদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের সহযোগিতা করা এবং মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তিনি কাজ করে আসছেন। তাঁর এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবতার প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে জানান আয়োজকেরা।

মানবিকতার গুরুত্ব তুলে ধরে অংচিংনু মারমা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই মানবতার সবচেয়ে বড় পরিচয়। সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।

আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের পক্ষ থেকে অংচিংনু মারমার হাতে আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬ তুলে দেওয়া হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০