সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ডিবি সেজে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর বর্বর নির্যাতন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে অপহরণ করে রাতভর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার মহিপুর বাজার থেকে একদল ব্যক্তি ওয়াকিটকি ও সাদা পোশাকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মেহেদী হাসান ফারুককে মোটরসাইকেলে তুলে নেয়। পরবর্তীতে কলাপাড়া পৌর শহরের একটি হোটেলের পাশে নির্জন এলাকায় নিয়ে তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন।

মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল জানান, ফারুকের নিখোঁজের খবর পেয়ে সহকর্মীরা বিভিন্ন স্থানে সন্ধান শুরু করেন। গভীর রাতে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনার পেছনে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং সদস্য সচিব ফাহিমসহ কয়েকজন জড়িত। তবে অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত এক নেতার ওয়াকিটকি হাতের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে জোরালো তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০