সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ ও স্মারকলিপি পেশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ রোববার নিহতের পরিবার, সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে জুবায়েরের মা মাফুজা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং দোষীদের ফাঁসি দাবি করেন। এছাড়া মানববন্ধনে নিহতের স্বজন ও কলেজের শিক্ষকেরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার ঘোড়াদাই গ্রামে প্রতিপক্ষের নৃশংস হামলায় গুরুতর আহত হন জুবায়ের ও তার বাবা রমজান ভূঁইয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের মারা যান।

এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে জুবায়েরের বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্যতম প্রধান আসামি স্বপন মোল্লাকে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০