চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে জেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী জেলার শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাও সংবর্ধনার অন্যতম উদ্দেশ্য।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য তাদের অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
১১১ বার পড়া হয়েছে