সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ একযোগ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা বেড়েছে। এতে সামাজিক পরিবেশ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টসহ প্রতিটি থানার বখাটে অধ্যুষিত ও চিহ্নিত এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

অভিযানে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক কিশোরকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের আগের কোনো অপরাধে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জেলাজুড়ে চলা এ অভিযানের মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানায় হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাত ৯টার দিকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁদের স্বজনেরা থানায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিটের একটি ভিডিওতে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং এ সময়কার উত্তেজনাকর পরিস্থিতির দৃশ্য দেখা যায়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হন। এ হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে উঠতি বয়সের কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য বন্ধে জোরালো জনদাবি ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বড় পরিসরে এ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০