সর্বশেষ

সারাদেশ

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, গ্রেপ্তার ৫

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিষখালী নদীসংলগ্ন বরগুনার পাথরঘাটার কাকচিরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যান জব্দ এবং পাঁচজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সব আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জানান, কোস্ট গার্ডের পক্ষ থেকে তখনো থানায় এজাহার দেওয়া হয়নি। জব্দ করা মালামালও থানায় হস্তান্তর করা হয়নি।

ওসি বলেন, জব্দ করা মালামাল ও এজাহার পাওয়ার পর দ্রুত গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০