সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার, স্বর্ণ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সোয়া ৬ ভরি স্বর্ণ, ধারালো অস্ত্র, একটি পিকআপভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া, মো. শাহিন মিয়া, মো. শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার মো. শরিফ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডাকাতেরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল হোসেনের বাড়িতে ঢুকে তাঁর ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে তারা পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে।

পুলিশ জানায়, পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দেওয়ার খবর পাওয়া যায়। সেখানে গিয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের কাছ থেকে সোয়া ৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও জব্দ করা হয়।

ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০