সর্বশেষ

সারাদেশ

পাবনায় রিভলভার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা জেলা শহরের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলভার ও আট রাউন্ড গুলিসহ খন্দকার শাহরিয়ার কবির রিমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা সদর থানা পুলিশের একটি চৌকস দল বুধবার রাতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ও এসআই জাকির উল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মজুমদারপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্ত রিমনের হেফাজত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত খন্দকার শাহরিয়ার কবির রিমন ওই এলাকার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০