কুড়িগ্রামে জমকালো আয়োজনে ৭ম উপজেলা কাব ক্যামপুরী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ৭ম উপজেলা কাব ক্যামপুরী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে খুদে স্কাউটদের মিলনমেলা বসে। অনুষ্ঠান শেষে বিজয়ী স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কাব ক্যামপুরীর আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কমিশনার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার সভাপতি রোখসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব এমারুল হক টুটুল, এবং স্থানীয় স্কাউটস নেতৃবৃন্দ।
উৎসবমুখর এই মহাতাবু জলসা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কাউট ও দলগুলোর মাঝে আকর্ষণীয় মেডেল এবং পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও উৎসুক মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।
১২১ বার পড়া হয়েছে